শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৭ আসামি আটক

প্রতিনিধি: স্বরূপ বিশ্বাস যশোর।

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— শহিদুল ইসলামের ছেলে কামাল হোসেন, আব্দুল খালেকের ছেলে আব্দুল আলিম, ইয়াসিন মোল্লার ছেলে মোতালেব হোসেন মুতালেব, আলামীন হোসেনের ছেলে সম্রাট, মৃত ইমান আলীর ছেলে মিজানুর রহমান, ইমান আলীর ছেলে আল মামুন রেজা এবং আব্দুর রহমানের স্ত্রী মনজুয়ারা খাতুন। তাদের সকলের বাড়ি যশোরের শার্শা থানার বিভিন্ন এলাকায়।

মঙ্গলবার (১২ মে) রাতে শার্শা থানাধীন পৃথক তিনটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, অপরাধ দমনে এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *