কেশবপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস যশোর।

যশোরের কেশবপুর উপজেলায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং সম্মানজনক আচরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) উপজেলা ফারিয়ার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

উপজেলা ফারিয়ার সভাপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ফারিয়ার উপদেষ্টা মোঃ সোহেল হাসান আইদ, বিসিডিএস সদস্য মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ফারিয়ার সভাপতি মোঃ রুহুল আমিন (এসকেএস ফার্মাসিউটিক্যাল), সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম (বিকন ফার্মাসিউটিক্যাল), সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার মন্ডল (এরিস্টোফার্মা)সহ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ফারিয়ার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নিজাম উদ্দিন (বিকন ফার্মাসিউটিক্যাল)।

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও কর্মক্ষেত্রে তারা নানা প্রতিবন্ধকতা ও অসম্মানজনক আচরণের শিকার হন। তাই তাদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *