সাতক্ষীরার আশাশুনিতে এক ইউপি চেয়ারম্যান ও এক ছাত্রলীগ নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিকেলে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন উপজেলার কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস ওরফে পলাশ (৪৩), বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও শ্বেতপুর গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে মো. জহিরুল ইসলাম (৩২), ফকরাবাদ গ্রামের খায়বার গাজীর ছেলে মো. সাইফুল গাজী (৩৬), বাসুদেবপুর গ্রামের ছবেদ আলী গাজীর ছেলে মো. আবু রাশেদ গাজী ও উত্তর গোদাড়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে আবুল কালাম (৫৭)। গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মো. শাহিদুর রহমান জানান, বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।