চুড়ামনকাটিতে মাদকসহ ২ জন আটক

প্রতিনিধি:স্বরুপ বিশ্বাস যশোর।

বৃহস্পতিবার (৭ মে) যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রাম থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। যশোর জেলার বিশেষ অভিযানে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ ও সহকারী ইনচার্জ এএসআই নিয়ামুল হোসেনের নেতৃত্বে পরিচালিত সশস্ত্র অভিযানে তাদের আটক করা হয়।

আটককালে তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের খামারপাড়ার লস্কর মণ্ডলের ছেলে শরিফুল ইসলাম এবং সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঘোনা গ্রামের লিয়াকত আলীর ছেলে জাহিদ হোসেন।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এএসআই নিয়ামুল হোসেন জানান, যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবাসহ তাদের আটক করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *