যশোরে যুবলীগের মিছিলের ঘটনায় শংকরপুরের মিমো আটক

প্রতিনিধি: স্বরূপ বিশ্বাস যশোর।

যশোরে যুবলীগের মিছিলের সাথে জড়িত থাকার অভিযোগে যশোর পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার গোলাম মোস্তফার ছেলে মিনহাজ মিমোকে আটক করেছে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা। বৃহস্পতিবার ভোরে শংকরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। বৃগস্পতিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিতে করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওহিদুজ্জামান।

পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল সন্ধারপর পুরাতন মুক্তিযোদ্ধা অফিস সংলগ্ন এলাকায় এক দল যু্বক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের পক্ষে মোমবাতি ও হারিকেন হাতে মিছিল করে। এ ঘটনায় মামলা হয়। মামলার তদন্তে উঠে আসে এ ঘটনার সাথে জড়িত ছিলেন মিমো। এছাড়া সরকার বিরোধী নানা কর্মকান্ডের সাথেও তিনি জড়িত। তারই প্রেক্ষিতে মিনহাজ মিমোকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *